The Dynamic Way

চিকিৎসা ও স্বাস্থ্যতথ্য বিষয়ে পাঁচটি সাইট

Posted by: roobon on: মার্চ 15, 2008

jaijaidin1.jpg
অন্যতম মৌলিক অধিকার চিকিৎসা সেবা থেকে বাংলাদেশের অধিকাংশ মানুষ বঞ্চিত। এক জরিপে দেখা যায়, এ দেশের প্রায় সাড়ে সাত লাখ প্রাপ্তবয়স্ক ও ৪০ হাজার শিশু চোখের ছানি এবং অন্যান্য কারণে দৃষ্টিহীনতায় ভুগছে। আর কিডনি রোগে আক্রান্ত হলে বেশির ভাগ লোক জানতেই পারেন না, তিনি রোগে আক্রান্ত। কিডনি রোগের চিকিৎসা এতোই ব্যয়বহুল যে, দেশের ৯৫ পারসেন্ট মানুষেরই দীর্ঘ মেয়াদি এ চিকিৎসা চালিয়ে যাওয়ার সামর্থ্য নেই। সরকারি হসপিটালগুলোতে চিকিৎসা সেবার বেহাল অবস্থা। ৯ তারিখের দৈনিক পত্রিকার খবর, ঢাকার অন্যতম চারটি হসপিটাল ১০ ঘণ্টা বিদ্যুৎহীন অবস্থায় ছিল। চিকিৎসা সেবার যখন এই হাল, তখন আমাদের দেশে কিছু প্রতিষ্ঠান ওয়েবসাইটের মাধ্যমে চিকিৎসা সেবা দেয়ার জন্য এগিয়ে এসেছে। আজ এ নিয়ে আমাদের আলোচনা।

http://health.evergreenbangla.com
এভারগ্রিন বাংলা ডট কম তাদের অন্যান্য সেবার মতো স্বাস্থ্য বিষয়ক একটি সেবা চালু করেছে। এ সাইটে তারা বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত স্বাস্থ্য বিষয়ক রচনা, প্রবন্ধ এবং আলোচনার সঙ্কলন বাংলায় এবং ইউনিকোডে তৈরি করেছে। সাইটটি দেখতে ততোটা সুন্দর না হলেও সেখানে যে তথ্যগুলো সংরক্ষিত হচ্ছে তা অতি মূল্যবান। অনেকে রোগকে অবহেলা করে এক সময় গুরুতর অবস্থায় পড়েন। আবার অনেকে সহকর্মী বা প্রতিবেশীর সঙ্গে পরামর্শ করে ভুল ওষুধ সেবন করে। সবার জন্যই এ সাইটটি তথ্যসমৃদ্ধ সাইট হিসেবে বিবেচিত হতে পারে। প্রতিটি রোগকে আলাদা ভাবে সাজানো হয়েছে এখানে। বিভিন্ন ডাক্তারের পরামর্শও যুক্ত করা হয়েছে।

http://www.mbbsdoctor.com
এ সাইটটিও চমৎকার একটি উদ্যোগ। বাংলা এবং ইংরেজি দুই ভাষায় এখানে বিভিন্ন রোগের বিস্তারিত বিবরণ দেয়া হয়েছে। উপসর্গ এবং লক্ষণ থেকে শুরু করে কি করা উচিত, কখন ডাক্তার দেখানো উচিত এবং রোগ নির্ণয়ের পরে কিভাবে প্রতিষেধক নেবেন এবং রোগ প্রতিরোধের উপায়গুলোও এখানে সুন্দর করে দেয়া আছে। এখানে ডাক্তার এবং হসপিটালের তথ্যসমৃদ্ধ একটি ডেটাবেজ আছে। যেখানে অসুখের নাম দিয়ে ডাক্তার খোজা যায়। সেই ডাক্তার কোথায় এবং কখন বসেন সেসব শেডিউলসহ ডাক্তারের চেম্বারের ফোন নাম্বার পাওয়া যায়। ঢাকা শহরে ২৪ ঘণ্টা যে ওষুধের দোকানগুলো খোলা থাকে সেগুলোর ঠিকানাসহ বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার, ব্লাড ব্যাংক এবং অ্যাম্বুলেন্স সরবরাহ করে এমন প্রতিষ্ঠানগুলোর ঠিকানা এখানে দেয়া আছে।

http://www.doctorsbd.com
সাইটটি বাংলাদেশের রোগী এবং নতুন ও পুরনো সব চিকিৎসকের জন্য একটি মিলনকেন্দ্র। সারা দেশের ডাক্তারদের একটি বিশাল ডেটাবেজ তৈরির চেষ্টা চালানো হচ্ছে এখানে। ডাক্তারদের ছবিসহ তাদের তথ্যাদি সংরক্ষণ করা হচ্ছে। এতে করে যে কোনো জেলার ডাক্তারকে খুজে বের করা সম্ভব। সম্পূর্ণ বিনামূল্যে ডাক্তারের সঙ্গে অনলাইন কনসালটেশনের সুবিধা এখানে দেয়া হচ্ছে। সংগঠন সংবাদসহ বিভিন্ন চিকিৎসা সাময়িকী পাওয়ার জন্য বিভিন্ন লিঙ্ক যুক্ত করা হয়েছে।

http://www.rokto.org
মোট ৭৯১ জন রক্তদাতা এ সাইটের সঙ্গে যুক্ত আছেন। এটি একটি ভার্চুয়াল বস্নাড ব্যাংক। আপনিও ইচ্ছা করলে এখানে একজন মেম্বার হতে পারেন, যা কি না সম্পূর্ণ ফ্রি। এখানে লগইন করার মাধ্যমে আপনি অন্যান্য রক্তদাতার সম্পর্কে তথ্যাদি জানতে পারবেন, তাদের কাছে প্রয়োজনে রক্তের আবেদন করতে পারবেন। আবার সদস্যরা ছাড়াও যে কোনো ব্যক্তির রক্তের প্রয়োজনীয়তা দেখা দিলে রক্তের গ্রম্নপসহ আর্জেন্ট রিকোয়েস্ট জানাতে পারবেন। এটি রক্তদাতাদের কাছে চাহিদা পৌছানোর একটি দ্রম্নততম মাধ্যম, যা আপনিও ব্যবহার করতে পারেন। এখানকার কমেন্ট সেকশনটি হয়তো কতর্ৃপৰের দৃষ্টিগোচর হয়নি, হলে অবশ্যই তারা অপ্রয়োজনীয় লিঙ্কগুলো মুছে ফেলতেন।

www.dab-bd.org
বাংলাদেশে ডায়াবেটিস আক্রানত্দ রোগীদের স্বাস্থ্যসেবা দেয়ার জন্য দীর্ঘদিন ধরে কাজ করছে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি। এ সমিতির অফিশিয়াল সাইট হলো এটি। এ সাইটটি বাংলাদেশ ডায়াবেটিক সমিতির কার্যক্রম ও তাদের বিভাগগুলো সম্পর্কে বিসত্দারিত তথ্য সরবরাহ করে থাকে। ডায়াবেটিস কি এবং এটি হলে ওষুধ গ্রহণের মাত্রা সম্পর্কে এখানে কিছু তথ্য দেয়া আছে।
সৈয়দ জিয়াউল হাবীব রুবন

Leave a Reply

বিভাগ

ক্যালেন্ডার

মার্চ 2008
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র
« ফেব্রু   সেপ্টে »
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

RSS গল্পবলিয়ে

  • Getting HP-1020 Laserjet Printer working on Snow Leopard নভেম্বর 4, 2009
    Since upgrading to snow leopard from leopard, this was the biggest problem and most frustrating thing for me. My HP Laser-jet 1020 stopped working. I’ve downloaded all possible updates from apple and none works. My good old printer just became a piece of brick (lol, yeah really) So how did I finally get it running? [...]
    hasin
  • Using new PECL Memcached extension for storing session data অক্টোবর 17, 2009
    Many of you already know that managing session is a critical task for web applications, specially when you want to avoid I/O hop and also a significant load over your database by writing a custom session handler. Beside that, if your application makes use of multiple web servers behind a proxy, then its more than [...]
    hasin
  • RackSpace Cloud Server Client Library for PHP অক্টোবর 12, 2009
    We, the developers at Leevio are currently developing an open source group collaboration application. We are using RackSpace Cloud servers since the very beginning of the development and we will also deploy in on rack space cloud. As a part of our study we’d found that RackSpace provides excellent API to manage your cloud services. [...]
    hasin

RSS My Photo Gallery

  • Emdad Came back অগাষ্ট 23, 2009
    Date: Aug 23, 2009Number of Photos in Album: 8View Album
    Roobon
  • My Laptop অগাষ্ট 2, 2009
    Location: Mohammadpur, DhakaDate: Aug 2, 2009Number of Photos in Album: 7View Album
    Roobon
  • Emdad মার্চ 4, 2009
    Date: Mar 4, 2009Number of Photos in Album: 41View Album
    Roobon
  • Manthan_Award_2008 অক্টোবর 25, 2008
    Location: NCUI, August Kranti Marg, DelhiDate: Oct 25, 2008Number of Photos in Album: 44View Album
    Roobon
  • Lightning Talk2 সেপ্টেম্বর 13, 2008
    Location: Gulshan, DhakaDate: Sep 13, 2008Number of Photos in Album: 10View Album
    Roobon

RSS বিডি নিউজ

  • An error has occurred; the feed is probably down. Try again later.

RSS লাইভ ক্রিকেট

ব্লগ পরিসংখ্যান

  • 5,452 hits

ছবি

Photo 448

Photo 463

More Photos

পৃষ্ঠা

Watch videos at Vodpod and other videos from this collection.