The Dynamic Way

নেট ব্রাউজিংয়ে পাঁচটি সাইট

Posted by: roobon on: ফেব্রুয়ারি 25, 2008

jaijaidin1.jpg

কমপিউটার অথবা মোবাইলে ওয়েবসাইট দেখার জন্য যে টুলের প্রয়োজন হয় তার নাম ব্রাউজার। এ টুলের সাহায্যে ওয়েবসাইটের যাবতীয় তথ্য যেমন লেখা, ছবি, অডিও-ভিডিও সব কিছু দেখা এবং শোনা যায়। ১৯৯১ সালে প্রথম ব্রাউজার আবিষ্কার হয় শুধু টেক্সট দেখার সুবিধা নিয়ে। এরপর ১৯৯৩ সালে ছবি দেখার সুবিধা নিয়ে মোজাইক ১.০ বাজার মাত করে। এরপর আসতে থাকে একের পর এক ব্রাউজার বিভিন্ন সুবিধাদি নিয়ে।
http://w3schools.com/browsers/browsers_stats.asp সাইটের পরিসংখ্যানে দেখা যায়, ২০০৩ সালে ইন্টারনেট এক্সপ্লোরার ব্রাউজারের ছিল একক আধিপত্য। ২০০৮ সালের শুরুতে তার বিপরীত চিত্র দেখা যাচ্ছে। ফায়ারফক্সের ব্যবহার ক্রমেই বেড়ে চলেছে। ওপেন সোর্স সফটওয়্যার বাজার দখল করছে বাণিজ্যিক সফটওয়্যারকে হটিয়ে। এটি খুবই ভালো লক্ষণ।
আমরা যারা উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করি তারা ডিফল্ট হিসেবে ইন্টারনেট এক্সপ্লোরারকে পেয়ে থাকি। বর্তমানে এটির সর্বোচ্চ ভার্সন ৭.০। নিরাপত্তা দুর্বলতা থাকায় এটির আগের ভার্সনগুলো মানুষের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছে। আবার উইন্ডোজের অরিজিনাল কপি না থাকায় আমরা বর্তমান ৭.০ ভার্সনটি ব্যবহার করতে পারছি না। আজ প্রচলিত পাচটি জনপ্রিয় ব্রাউজারের কিছু গুরম্নত্বপূর্ণ ফাংশন দেখবো।

মোজিলা ফায়ারফক্স
http://en-us.www.mozilla.com/en-us/firefox/

মোজিলা ওয়েব জগতের সব সুযোগ-সুবিধা উপভোগের জন্য উপযোগী করে ব্রাউজার তৈরি করেছে। বর্তমানে সর্বাধিক জনপ্রিয় ও দ্রুততম ওয়েব ব্রাউজার হচ্ছে মোজিলা ফায়ারফক্স। এটি নিজস্ব সার্চিং ইঞ্জিন ব্যবহার করে। এটির মূল আকর্ষণ হচ্ছে এর বিপুল অ্যাড-অন ও থিম-এর সম্ভার, যার সাহায্যে ব্যবহারকারী একে পছন্দমতো সাজিয়ে নিতে পারেন। এটির সোর্সকোড পুরোপুরি উন্মুক্ত হওয়ায় অন্যদের সঙ্গে বাংলাদেশিরাও এটিকে সমৃদ্ধ করছে। তৈরি করছে প্লাগইন। একুশে এর একটি প্লাগইন তৈরি করেছে যার মাধ্যমে আপনি ব্রাউজারটিকে পুরোপুরি বাংলায় দেখতে পারবেন http://ekushey.org/?page/firefox । উল্লেখ্য, এটির ১.৫ ভার্সন পর্যন্ত প্লাগইন তৈরি আছে।
অঙ্কুর তৈরি করেছে বাংলা বানান নিরীক্ষক অভিধান নামে আর একটি প্লাগইন। এ প্লাগইনের সুবিধা হলো মোজিলা ফায়ারফক্স এবং মোজিলা থান্ডারবার্ডে যারা ইউনিকোডে বাংলা লেখেন তাদের বানানের ভুল ধরতে এ অভিধান সহায়তা করবে। প্লাগইনটি ব্যবহারের টিউটরিয়াল পাবেন এ লিঙ্কে http://omi.net.bd/?p=199 । অভিধানটিতে এখনো কিছু সমস্যা রয়ে গেছে।
আপনার অফিস বা বাসা বাদে সাইবার কাফের মতো জায়গায় আপনি ফায়ারফক্স ব্রাউজার পাবেন না। সে জন্য ফায়ারফক্সের পোর্টেবল ভার্সন আপনার পেনড্রাইভে রাখতে পারেন। ব্রাউজ করুন http://portableapps.com/apps/internet/firefox_portable

সাফারি ব্রাউজার
http://www.apple.com/safari/

সাফারি মেকিনটশ অপারেটিং সিস্টেমের একটি জনপ্রিয় ব্রাউজার। এটি অত্যন্ত দ্রুতগতিসম্পন্ন ও ব্যবহারবান্ধব এবং এতে অতিরিক্ত কোনো টুলবার নেই। ফলে স্ক্রিন জুড়ে ওয়েবপেজ দেখা যায়। সমপ্রতি ম্যাক ওএসের পাশাপাশি উইন্ডোজ প্ল্যাটফর্মের জন্যও সাফারি ব্রাউজার তৈরি হয়েছে। কিন্তু এটি এখনো পরীক্ষাধীন। শিগগিরই এর পূর্ণাঙ্গ সংস্করণ পাওয়া যাবে।

এভান্ট ব্রাউজার
http://avantbrowser.com/

ইন্টারনেট এক্সপ্লোরার ইঞ্জিনের আরেকটি ব্রাউজার হচ্ছে এভান্ট। এ ব্রাউজারের একটি গুরম্নত্বপূর্ণ ফিচার হচ্ছে, এটি ব্যবহারকারীর বুকমার্ক, আরএসএস ফিড, ব্রাউজারের কনফিগারেশন, ওয়েব পাসওয়ার্ড ইত্যাদি সব তথ্য অনলাইনে সংরক্ষণের ব্যবস্থা করে। এতে করে ব্যবহারকারী বাসা, অফিস বা সাইবার কাফেসহ যে কোনো জায়গা থেকে ব্রাউজ করলে মনে হবে পরিচিত পরিবেশেই কাজ করছেন। এর জন্য আপনাকে কোনো একটি ই-মেইল প্রদানের মাধ্যমে রেজিস্ট্রেশন করে নিতে হবে। পরবর্তী সময়ে লগ-ইন করলেই পেয়ে যাবেন আপনার নিজস্ব জগৎ।

ফ্লক ব্রাউজার
http://www.flock.com/

এটি মোজিলা ফায়ারফক্স ইঞ্জিনের একটি আকর্ষণীয় ব্রাউজার। যারা ইন্টারনেটে ব্লগ লেখেন বা বিভিন্ন সামাজিক যোগাযোগ সাইটের (ফেসবুক, ইউটিউব, ফ্লিকার ইত্যাদি) সঙ্গে জড়িত তাদের জন্য এ ব্রাউজারে রয়েছে চমৎকার সব টুল। এছাড়া এর বিশেষ সুবিধা হলো এটি ফায়ারফক্সের প্রায় সব এক্সটেনশনই সমর্থন করে। তাই ব্যবহারকারী এ ব্রাউজারে ফায়ারফক্সের সব সুবিধাই পাবেন। ফ্লক ব্রাউজারের আকর্ষণীয় ইন্টারফেস সবাইকে কাছে টানে। উল্লেখ্য, এতে ফায়ারফক্সের সব থিম সমর্থন করে না।

ম্যাক্সথন ব্রাউজার
http://maxthon.com/

এ ব্রাউজারটি ইন্টারনেট এক্সপ্লোরার ইঞ্জিন ব্যবহার করে। কিন্তু ইন্টারনেট এক্সপ্লোরার অপেক্ষা অনেক বেশি সুবিধা দিয়ে থাকে। এতে স্পিড বাড়ানোর জন্য বিশেষ কিছু প্রযুক্তি ব্যবহৃত হয়েছে যার ফলে ইন্টারনেট এক্সপ্লোরারের চেয়ে গতিও অনেক বেশি। ধীরগতির কমপিউটারের জন্য এতে রয়েছে সিপিইউ সেভিং নোড যার সাহায্যে এর ব্যাম ও প্রসেসরের ব্যবহার অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

সৈয়দ জিয়াউল হাবীব রুবন

Tags:

1 Response to "নেট ব্রাউজিংয়ে পাঁচটি সাইট"

Leave a Reply

বিভাগ

ক্যালেন্ডার

ফেব্রুয়ারি 2008
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র
« জানু   মার্চ »
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829

RSS গল্পবলিয়ে

  • What is your most favorite Book on PHP? নভেম্বর 15, 2009
    My first PHP book was “Beginning PHP4” which I read in 2002. I still remember that dark red cover with smiling faces on top of it . It was a good book. I should rather say it was a very good one for kick-starting PHP that time. So far I’ve read a lot of [...]
    hasin
  • zembly is deadpooled – 2.5 yrs of effort went in vain :( নভেম্বর 10, 2009
    I got a bad news this morning that zembly is shutting down their service from 30th next. that’s a very bad news because zembly was a nice service for developers. They’d started their business from june 2007, provided exciting APIs to developers to develop mashups on top of popular services like Facebook, MySpace, Flickr and [...]
    hasin
  • Getting HP-1020 Laserjet Printer working on Snow Leopard নভেম্বর 4, 2009
    Since upgrading to snow leopard from leopard, this was the biggest problem and most frustrating thing for me. My HP Laser-jet 1020 stopped working. I’ve downloaded all possible updates from apple and none works. My good old printer just became a piece of brick (lol, yeah really) So how did I finally get it running? [...]
    hasin

RSS My Photo Gallery

  • Emdad Came back অগাষ্ট 23, 2009
    Date: Aug 23, 2009Number of Photos in Album: 8View Album
    Roobon
  • My Laptop অগাষ্ট 2, 2009
    Location: Mohammadpur, DhakaDate: Aug 2, 2009Number of Photos in Album: 7View Album
    Roobon
  • Emdad মার্চ 4, 2009
    Date: Mar 4, 2009Number of Photos in Album: 41View Album
    Roobon
  • Manthan_Award_2008 অক্টোবর 25, 2008
    Location: NCUI, August Kranti Marg, DelhiDate: Oct 25, 2008Number of Photos in Album: 44View Album
    Roobon
  • Lightning Talk2 সেপ্টেম্বর 13, 2008
    Location: Gulshan, DhakaDate: Sep 13, 2008Number of Photos in Album: 10View Album
    Roobon

RSS বিডি নিউজ

  • ভোলায় উদ্ধার অভিযান স্থগিত নভেম্বর 28, 2009
    ভোলার তেঁতুলিয়া নদীতে দুর্ঘটনা কবলিত লঞ্চ থেকে নিখোঁজ যাত্রীদের উদ্ধারের অভিযান শনিবার সন্ধ্যায় স্থগিত করা হয়েছে। রোববার সকালে আবার অভিযান শুরু করা হবে বলে জানিয়েছে প্রশাসন। […]
  • ব্যারাথের সেঞ্চুরির পরও তিন দিনেই ওয়েস্ট ইন্ডিজের হার নভেম্বর 28, 2009
    দ্বিতীয় দিনেই দেখা দিয়েছিল আশঙ্কাটা। এ ম্যাচেই টেস্ট অভিষিক্ত অ্যাড্রিয়ান ব্যারাথের সেঞ্চুরির পরও তাই হয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে এক ইনিংস ও ৬৫ রানে হেরে গেছে ওয়েস্ট ইন্ডিজ। […]
  • অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ ১ম টেস্ট নভেম্বর 28, 2009
    অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৪৮০/৮ ডিক্লে. ওয়েস্ট ইন্ডিজ : ২২৮ ও ১৮৭ ফলাফল: অস্ট্রেলিয়া এক ইনিংস ও ৬৫ রানে জয়ী

RSS লাইভ ক্রিকেট

সর্বোচ্চ ক্লিক

ব্লগ পরিসংখ্যান

  • 5,502 hits

ছবি

Photo 448

Photo 463

More Photos

পৃষ্ঠা

Watch videos at Vodpod and other videos from this collection.