The Dynamic Way

ভালোবাসার পাঁচটি সাইট

Posted by: roobon on: ফেব্রুয়ারি 10, 2008

jaijaidin1.jpg

পশ্চিমে এ দিনটি পালন হয়ে আসছে অনেক বছর ধরে। বর্তমানে বাংলাদেশেও উল্লেখযোগ্য হারে জনপ্রিয়তা অর্জন করেছে। এ দেশে ভালোবাসা দিবস উদযাপনের প্রচলন শুরু হয় ১৯৯৩ সালে যায়যায়দিনের ভালোবাসা সংখ্যা প্রকাশের মাধ্যমে। শোক দিবস, ঘৃণা দিবস, হত্যা দিবস কিংবা নির্যাতন প্রতিরোধ দিবসের পাশাপাশি যাযাদি একটি দিনকে প্রতীক ধরে নিয়ে ভালোবাসার বাণী প্রচার শুরু করে। মাত্র এক যুগের ব্যবধানে বাংলাদেশে বেসরকারি পর্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনে পরিণত হয়েছে ১৪ ফেব্রুয়ারি এবং ভালোবাসা দিবস। মানুষের প্রতি মানুষের অকৃত্রিম ভালোবাসার হাজারো নজির ইতিহাসে বিরাজমান। কয়েকদিন আগে সিডর আক্রান্তদদের জন্য নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তির (হতে পারে তিনি কোনো বাঙালি) হাজার কোটি টাকার অনুদান আমাদের বারবার মনে করিয়ে দেয় আমরা সত্যিই ভালোবাসতে জানি।

ভ্যালেন্টাইন’স ডে যেভাবে এলো
ভ্যালেন্টাইনস ডে কিভাবে এলো। এটি অনেক বড় একটি প্রশ্ন। এ প্রশ্নের উত্তর খুজতে অনেকেই ঘাম ঝরিয়েছেন। তবে যতোটুকু জানা যায় ২৭০ খৃস্টাব্দের ১৪ ফেব্রুয়ারিতে রোম শহরে প্রথম ভ্যালেন্টাইনস ডে পালিত হয়। কথিত আছে, ভালোবাসার অপরাধে সেন্ট ভ্যালেন্টাইনকে জেল দিয়েছিলেন তৎকালীন রোমান ক্যাথলিকরা। এ প্রেমিক মৃত্যুবরণ করেন ১৪ ফেব্রুয়ারি। তার প্রতি শ্রদ্ধা জানাতে আধুনিক বিশ্বের প্রেমিক-প্রেমিকারা দিনটিকে ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইনস ডে হিসেবে পালন করে আসছে। তবে ভিন্নমতও রয়েছে।
১৪ শতক বা তার কাছাকাছি সময়ে প্রথম ভ্যালেন্টাইনস ডে পালনের কথাও শোনা যায়। শুরুর দিকে শুধু গ্রিটিংস কার্ড বিতরণই ছিল উৎসব উদযাপনের মুখ্য বিষয়। ইন্টারনেট ভুবনে ভালোবাসা দিবসের শুরু নিয়ে এমন আরো অনেক গল্পকাহিনী ছড়িয়ে আছে। হিস্ট্রি ডট কম সাইটটি সেসব ইতিহাসের বর্ণনা সংরৰণ করেছে। এছাড়া এখানে আছে বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তির প্রেম কাহিনী, প্রেমপত্র, ভালোবাসা দিবসের কিছু উদ্ধৃতি এবং মজার মজার ভিডিও ক্লিপিংস। ব্রাউজ করুন http://www.history.com/minisites/valentine/

ভালোবাসা কি?
http://www.thelovemovie.com
ভালোবাসা দিবসে প্রেমিক মন শপথ করে, এসো আমরা নুতন করে ভালোবাসি। ভালোবাসা যেন শেষ না হয়। যদিও এ অনুভূতি স্বাভাবিক এবং সাধারণ। এ সাইটটি ঘুরে এলে আপনার এ ধারণাটি আরো স্পষ্ট হবে। সাইটটিতে রেজিস্ট্রেশন করলে আপনি নিয়মিতই পাবেন চমৎকার সব মেসেজ ও কবিতা।

শুভেচ্ছাপত্র
http://www.123greetings.com/events/valentines_day
নীল খামে ভালোবাসার চিঠি সে অনেক পুরনো গল্প। আজকাল চিঠি লিখে নীল খামে পুরে পোস্ট অফিসে দৌড়ানোর লোক নেই বললেই চলে। টেকনলজির বদৌলতে ভালোবাসার কথা জানানোর মাধ্যম হিসেবে মোবাইল ফোন আর ই-মেইলের প্রচলন বেড়েছে। দেশি-বিদেশি অসংখ্য সাইট তৈরি হয়েছে যেখান থেকে বিনামূল্যে শুভেচ্ছা কার্ড অন্যকে পাঠানো যায়। আমাদের দেশি সাইটগুলো এখনো জাভাস্ক্রিপ্ট এবং ফ্ল্যাশ এনিমেশনে ভরপুর কার্ডগুলো উপহার দিতে পারছে না। ওপরের সাইটটি থেকে ভালোবাসা দিবস ছাড়াও অন্যান্য দিবসের কার্ড পাঠানো যায়। যেখানে নেই কোনো রেজিস্ট্রেশন ঝামেলা। কার্ড পছন্দ করুন আর পাঠিয়ে দিন আপনার পছন্দের মানুষকে। তাছাড়া একসঙ্গে একাধিক ব্যক্তিকে শুভেচ্ছা কার্ড পাঠানোর সুযোগ তো থাকছেই। কার্ডের সঙ্গে মিউজিক যুক্ত করতে পারবেন। টুং-টাং মিউজিকের সুরে কার্ডটি জানিয়ে দেবে আপনার মনের কথা।

ভালোবাসার মানুষের জন্য বিশেষ কিছু
http://www.celebrating-valentinesday.com
মন চায় ভালোবাসার মানুষকে বিশেষ কিছু উপহার দিতে। আর সেটি যদি হয় একেবারেই ভিন্ন কিছু মানে নিজ হাতে তৈরি, তাহলে তো কথাই নেই। এ সাইটটি আপনাকে সেই সুযোগ তৈরি করে দেবে। কাগজ ও ফুল দিয়ে শুভেচ্ছা কার্ড তৈরি করবেন, মজার কিছু রান্না করবেন বা ঘরে সুন্দর কিছু ডেকোরেশন করবেন এমন আরো অনেক ভালোবাসার উপাদান দিয়ে সাইটটি সাজানো। এখানে ভালোবাসার মানুষকে উপহার দেয়ার জন্য চমৎকার কিছু আইডিয়া এবং ভ্যালেন্টাইনস ডে স্পেশাল ওয়ালপেপার আছে। বলা বাহুল্য, সাইটটিতে একটি প্রতিযোগিতা চলছে সেখানে অংশগ্রহণ করে আপনিও জিতে নিতে পারেন অনেক পুরস্কার। এখানে ভালোবাসার মেসেজ সাবমিট করতে হবে আপনার বাবা, মা বা অন্য কাউকে উদ্দেশ্য করে যিনি আপনার জীবনে বিরাট পরিবর্তন এনে দিয়েছেন।

প্রেমপত্র
http://www.romanceforeveryone.com
এ সাইটটিতে পাওয়া যাবে বেশ কিছু রোমান্টিক নোটস। যেগুলো প্রিয়জনের কাছে আপনাকে আরো আপন করে তুলে ধরতে সাহায্য করবে। প্রেমপত্র লেখার গাইড, দাম্পত্য জীবনে আপনার পার্টনারের সঙ্গে কেমন আচরণ করবেন, মজার মজার আইডিয়া যার মাধ্যমে প্রেমিক-প্রেমিকার মন আনন্দে নেচে উঠতে পারে বা ভুলিয়ে দিতে পারে মন খারাপ করা মুহূর্ত। অতি প্রয়োজনীয় এমন সব অসংখ্য তথ্য দিয়ে সাজানো হয়েছে এ সাইটটি।

সৈয়দ জিয়াউল হাবীব রুবন

3 Responses to "ভালোবাসার পাঁচটি সাইট"

[...] bookmarks tagged dynamic ভালোবাসার পাঁচটি স… saved by 1 others     firefairy717 bookmarked on 02/10/08 | [...]

চমৎকার লেখা। চালিয়ে যান।

তবে বাংলা ভাষাতে এই ধরনের কি কোন সাইট নেই?

ড. মশিউর

Leave a Reply

বিভাগ

ক্যালেন্ডার

ফেব্রুয়ারি 2008
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র
« জানু   মার্চ »
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829

RSS গল্পবলিয়ে

  • বাংলা স্ক্রিপ্ট গুলোর রিফ্যাক্টরিং এর কাজ শুরু করলাম – সাহায্য দরকার আপনাদের থেকে জুন 21, 2009
    প্রথম স্ক্রিপ্ট টি লিখেছিলাম সেই ২০০৪ সালে, আসকি মোডে বাংলা এক্সপ্রেসে বিজয় ইন্টারফেসে লেখার সুবিধা দিতে। এরপর মেজর রিফ্যাক্টরিং হয়েছিল ২০০৬ সালে সামহোয়্যারইন ব্লগ ইউনিকোড করার সময় (ইউনিজয়) । তারপর এসেছে ফোনেটিক, ২০০৬ সালের জুলাইয়ে। এরপর থেকে স্ক্রিপ্টগুলো অলমোস্ট আগেরমতই আছে, মাঞ্চু মাহারা (সবুজ কুন্ডু) আপডেট করেছে এগুলো, তারপর আমি অ্যাড করেছি ইন্টেলিজেন্ট […]
    hasin
  • collecting data from streaming APIs in twitter জুন 20, 2009
    twitter’s streaming API is still in beta and is a good source of collecting public tweets. but unfortunately not all those methods are instantly usable by third parties (u need to provide written statements and so on). but for testing, three of these streaming APIs are usable by anyone at this moment which are spritzer, [...]
    hasin
  • what is your favorite IDE/editor for writing code? মে 31, 2009
    hmm, tough question for me. i have (had actually) so many favorites depending on context. but definitely it’s interesting to write here about them 1. notepad – i am a notepad fan, for a very long time since 98 to 2006 and still i like it very much. but well, after that i’d found notepad++ and [...]
    hasin

RSS My Photo Gallery

  • Emdad মার্চ 4, 2009
    Date: Mar 4, 2009Number of Photos in Album: 41View Album
    Roobon
  • Manthan_Award_2008 অক্টোবর 25, 2008
    Location: NCUI, August Kranti Marg, DelhiDate: Oct 25, 2008Number of Photos in Album: 44View Album
    Roobon
  • Lightning Talk2 সেপ্টেম্বর 13, 2008
    Location: Gulshan, DhakaDate: Sep 13, 2008Number of Photos in Album: 10View Album
    Roobon
  • Bogra Town অগাষ্ট 29, 2008
    Location: BograDate: Aug 29, 2008Number of Photos in Album: 5View Album
    Roobon
  • Gaibandha Town অগাষ্ট 29, 2008
    Location: Gaibandha, BangladeshDate: Aug 29, 2008Number of Photos in Album: 10View Album
    Roobon

RSS বিডি নিউজ

  • লক্ষ্মীপুরে অগ্নিকাণ্ডে একই পরিবারের চারজনের মৃত্যু জুন 3, 2009
    লক্ষ্মীপুরের রামগতি উপজেলার দুর্গম তেলির চরে শুক্রবার সন্ধ্যায় আগুনে পুড়ে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও একজন। নিহতরা হল- চরের বদিউল আলমের তিন ছেলে-মেয়ে স্বপ্না (১২), ইয়ানুর (৯) ও বাদশা আলম (৭) এবং তার শাশুড়ি বিবি ফাতেমা (৭৫)। বদিউলের আরেক ছেলে আবুল কালাম (১৪) অগ্নিদগ্ধ হয়েছে। তাকে রাত সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে আনা হয়। […]
  • নরসিংদীতে দুর্বৃত্তদের গুলিতে দুজন নিহত জুন 3, 2009
    নরসিংদী শহরের পশ্চিম দত্তপাড়া মহল্লায় শুক্রবার রাতে দুর্বৃত্তদের গুলিতে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন।
  • উত্তরায় শ্বাসরোধ করে গৃহবধূকে হত্যা, স্বামীসহ গ্রেপ্তার ৩ জুন 3, 2009
    রাজধানীর উত্তরায় গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে শুক্রবার স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেইসঙ্গে তার দুই ভাইকেও গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- স্বামী তৌহিদুল আলম রনি, তার দু' ভাই শফিউল আলম ও রফিকুল আলম। […]

RSS লাইভ ক্রিকেট

ব্লগ পরিসংখ্যান

  • 4,972 hits

ছবি

Photo 448

Photo 463

More Photos

পৃষ্ঠা

Watch videos at Vodpod and other videos from this collection.